বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে ‎“গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১২.২০ পিএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ।

সোমবার (১ এপ্রিল) সকাল থেকে কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার  শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে তারা কোনাবাড়ী কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে।

শ্রমিক ও পুলিশ জানায়, জরুন এলাকায় কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা তাদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস এবং  ২০২২ সালের বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবি করে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করছেন না। এক পর্যায়ে শ্রমিকরা সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কাশিমপুর জোনের শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কারখানার শ্রমিকরা গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন পরিশোধ এবং ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। তবে শ্রমিকরা সকাল সাড়ে ৯টা পর্যন্ত কারখানার সামনেই অবস্থান করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com