বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

‘গাড়ি-বাড়ি সম্পত্তির জন্যই অভিনয়ে এসেছিলেন?’, বর্ষাকে প্রশ্ন রেসির

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৭.৪৬ পিএম
ছবি: সংগৃহীত


বিনোদন ডেস্ক॥



চিত্রনায়িকা বর্ষা অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন সম্প্রতি। অভিনেত্রী জানান, হাতে আর কিছু কাজ রয়েছে। এগুলো শেষ করেই তিনি শোবিজ অঙ্গনকে বিদায় জানাবেন। বর্ষার মতে, সন্তানেরা বড় হলে নায়িকা হিসেবে তাদের মাকে কীভাবে নেবে, সেই চিন্তা থেকেই অভিনয় থেকে দূরে আসার সিদ্ধান্ত।

এদিকে বর্ষার এমন বক্তব্যে প্রকাশ্যে আসার পর থেকেই শোবিজাঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে ঢাকাই সিনেমার অভিনেত্রীরা বর্ষার এমন মন্তব্য ভালোভাবে নিচ্ছেন না। বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেন পরীমনি। দিয়েছেন ফেসবুক পোস্টও।

এবার বর্ষার বক্তব্যের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিলেন চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি।

সন্তানদের সঙ্গে তোলা ছবি শেয়ার করে এ অভিনেত্রী লেখেন, “আমার এই ছোট্ট জীবনে সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া, নাচের প্রতিযোগিতায় অসংখ্য পুরুস্কার’সহ গোল্ড মেডেল পাওয়া, ৫০টি সিনেমায় অভিনয় করে হয়তো সেরকম কোনো স্বীকৃতি পাইনি। তবে আমার সন্তানেরা যখন স্কুল থেকে এসে বলে, ‘মাম্মা আমাদের টিচাররা, আমাদের বন্ধুরা, আমাদের অনেক প্রশংসা করে। কারণ আমাদের মা একজন অভিনেত্রী।

আমাদের মাকে ইচ্ছা করলে গুগুল, ইউটিউব ও উইকিপিডিয়াতে দেখা যায়।’ আমার সন্তানেরা আমাকে নিয়ে অনেক গর্বিত ফিল করে যে, আমি তাদের মা। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।”

রেসি আরো লেখেন, “ম্যাডাম আপনি তো এমন কোনো অসামাজিক কাজ করেন নাই যে, ছেলে-মেয়েরা বড় হয়ে কি বলবে সে জন্য আপনার লজ্জিত হতে হবে। তাহলে আমি বলব, অভিনয়কে ভালোবেসে নয়, গাড়ি-বাড়ি সম্পত্তির জন্যই আপনি অভিনয়কে পুঁজি হিসেবে নিয়েছিলেন।

কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে রেসি লেখেন, “আপনার বক্তব্য মতে, অভিনয় জগতের সমস্ত বড় বড় শিল্পীদের যাদের সন্তান আছে তাদেরও লজ্জা পাওয়া উচিত? তাহলে এতগুলো বছর কেন কাজ করেছেন? আপনার অভিনয় ছেড়ে দেয়ার অন্য কোনো কারণ দেখাতে পারতেন। এমনিতেই সাধারণ জনগণ আমাদেরকে কটু কথা বলতে ছাড়ে না। আপনি আবার আগুনে ঘি ঢেলে দিয়েছেন!”

সৎ নিয়তে নিজের কাজ করার কথা জানিয়ে রেসি লেখেন, “আমরা যারা মুসলমান তারা সবাই নিজের ধর্মটাকে মনের ভিতর ধারণ করি। আমাদের যেখান থেকে অর্জন, যত পরিচিতি সেই জায়গাটাকে কোনোদিন অস্বীকার করতে পারব না। নিজের কাজকে, পেশাকে সৎ নিয়তে করা উচিত।”

২০০৩ সালে গোয়ালিনী বিনোদন বিচিত্রা চ্যাম্পিয়ন হওয়ার পরই মিডিয়ায় কাজ শুরু করেন রেসি। ২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান রেসি। এরপর একে একে প্রায় ৩০টি ছবিতে অভিনয় করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি ছবি হচ্ছে এফ আই মানিকের ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’ এবং মনতাজুর রহমান আকবরের ‘আমার স্বপ্ন আমার অহংকার’। করোনার পর পরিবার নিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন এ চিত্রনায়িকা। সেখানে পরিবারের সঙ্গে সময় পার করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com