মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

গোল করে মেসির সামনে রোনালদোর ‘সিউ’ উদযাপন আল হিলাল তারকার

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ১২.৩৫ পিএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

সৌদি আরবের রিয়াদে ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের ইন্টার মিয়ামিকে ৪-৩ গোলে হারিয়েছে আল হিলাল। ম্যাচ ৩-৩ গোলে সমতায় থাকার পর শেষ মুহূর্তের গোলে হেরে যায় মেসির দল। ৮৮তম মিনিটে আল হিলালের পক্ষে জয়সূচক গোলটি করেন ম্যালকম।

এই ম্যাচে আল হিলালের হয়ে তৃতীয় গোলটি করেন মাইকেল দেলগাডা। গোল করেই মেসির সামনে পতুর্গিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সেই নান্দনিক ‘সিউ’ উৎযাপন করেন ব্রাজিলিয়ান ফুটবলার। তার এই সেলিব্রেশনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা মেসি। মাইকেলের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল আল হিলাল।

সোমবার রাতে রিয়াদে রোমাঞ্চকর এই ম্যাচে মেসি-সুয়ারেজ গোল করার আগেই দুটি গোল হজম করে মিয়ামি। ম্যাচের ১০ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে মেসির দল। এর তিন মিনিট আবার গোল করে নেইমারের ক্লাব। এবার ২-০ তে এগিয়ে যায় আল হিলাল।

ম্যাচের ৩৪ মিনিটে ইন্টার মিয়ামিতে অভিষেকের পর প্রথমবারের মতো গোল করেন সুয়ারেজ। ফলে ব্যবধান ২-১ হয়। সুয়ারেজের গোলের ১০ মিনিট পর আবার গোল হজম করে মিয়ামি। ফলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১। বিরতির এক মিনিট বাকি থাকতে আল হিলালের হয়ে গোলটি করেন মাইকেল ডেলগাডা।

বিরতির পর মাঠে ফিরেই গোল করেন মেসি। বক্সের ভেতরে আল হিলাল ফাউল করায় পেনাল্টি পায় মিয়ামি। সেই পেনাল্টিকে গোলে পরিণত করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। এর ১ মিনিট পর আবার গোল পায় মিয়ামি। এবার গোল করেন ডেভিড রুইস। ফলে ৩-৩ গোলে সমতায় ফেরে মিয়ামি। এরপর আক্রমণ, পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। ম্যাচের ৮৮ মিনিটে গোল হজম করে অবশেষে রোমাঞ্চকর লড়াইয়ে হেরে মাঠ ছাড়ে মিয়ামি।

মেসি ইন্টার মিয়াতিতে যোগ দেওয়ার আগে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন। তবে সেই প্রস্তাব প্রত্যাখান করেছেন তিনি। অবশেষে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে দলে ভিড়িয়েছে তারা। যদি মেসিদের বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি নেইমার।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com