মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

চুম্বন দৃশ্যে অভিনয় করা সহজ নয়: অনুপমা

  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ২.২৯ পিএম
ছবি: সংগ্রহীত

বিনোদন ডেস্ক॥

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী অনুপমা পরমেশ্বর। তার অভিনীত ‘টিলু স্কয়ার’ সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সিধু।

কিছুদিন আগে অনুপমার এ সিনেমার ট্রেইলার মুক্তি পায়। তাতে সিধুর সঙ্গে অনুপমার চুম্বন দৃশ্য রয়েছে। যার ফলে মুক্তির আগে থেকেই জোর আলোচনায় রয়েছে মালিক রাম নির্মিত এই সিনেমা। এবিএন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে চুম্বন দৃশ্য নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

অনুপমা পরমেশ্বর বলেন, ‘রোমান্স করা সহজ কাজ না। ব্যক্তিগত মুহূর্তে দুজন মানুষ অন্তঃরঙ্গ হয়। কিন্তু শুটিংয়ের সময়ে আমাদের সামনে শতাধিক মানুষ উপস্থিত থাকেন।’

চুম্বন দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে অনুপমা বলেন, ‘বিশেষ করে চুম্বন দৃশ্যটি যখন গাড়ির ভেতরে করেছি, তখন আমার পায়ে দুটি ক্ষত ছিল। এ অবস্থায়ও আমাদের অভিনয় করতে হয় এবং চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে হয়। দর্শকরা মনে করতে পারেন রোমান্স করা সহজ। কিন্তু এটি সহজ নয়।’

এবারই প্রথম নয়, ২০২২ সালের ১৪ জানুয়ারি মুক্তি পায় অনুপমা পরমেশ্বর অভিনীত ‘রাউডি বয়েস’ সিনেমা। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন আশিষ রেড্ডি। মুক্তির আগেই প্রকাশিত হয় সিনেমাটির ট্রেইলার। তাতে এ জুটিকে চুম্বন দৃশ্যে দেখা যায়। ‘প্রেমাম’খ্যাত অনুপমাকে এমন অন্তঃরঙ্গ দৃশ্যে দেখে বিস্ময় প্রকাশ করেন তার ভক্তরা।

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বর ২০১৫ সালে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। ইতোমধ্যে তার অভিনীত দুই ডজন সিনেমা মুক্তি পেয়েছে। অভিষেক চলচ্চিত্রেই সবার

নজর কাড়েন। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত অধিকাংশ সিনেমা বক্স অফিসে সফলতা লাভ করেছে। রূপের জাদুতেও দর্শকের মনে নাড়া দিয়েছেন এই অভিনেত্রী।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com