বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

ঝামেলা মীমাংসা, প্রযোজকের টাকা ফেরত দিলেন অপূর্ব

  • আপডেট সময় শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ২.৩৭ পিএম
ছবি: সংগ্রহীত

বিনোদন ডেস্ক॥

সম্প্রতি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে শিডিউল ফাঁসানো ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে তাকে আইনি নোটিশ দেয় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই। পরে টেলিপ্যাব ও অভিনয়শিল্পী সংঘের নেতাদের উপস্থিতিতেই ঘটনার মীমাংসা হয়েছে।

এমনকি পরবর্তী সময় যেন আর কোনো ঝামেলা না হয়, সে জন্য অপূর্বকে অগ্রিম অর্থ দ্রুত ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তার একদিন পরই অভিনেতা পুরো অর্থের চেক টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘের মাধ্যমে ফেরত দেন। তবে এ নিয়ে কারও মধ্যেই কোনো মান-অভিমান নেই বলে জানা গেছে।

দুই বছর আগে ২৪টি নাটকের জন্য অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব চুক্তিবদ্ধ হন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওস লিমিটেডের সঙ্গে। প্রতিষ্ঠানটির কর্ণধার শাহরিয়ার শাকিল। চুক্তিমতো প্রতি মাসে তিন দিন সময় দিয়ে নাটকগুলোর শুটিং শেষ করে দেওয়ার কথা অপূর্বর। গত বছর অক্টোবরে নাটকগুলোর কাজ শেষ হওয়ার কথা ছিল। এমন শর্তে প্রযোজনা প্রতিষ্ঠানটি ২৫ লাখ টাকা অগ্রিম দেয় অপূর্বকে। ৯টি নাটকের শুটিংও হয়। পরে তাকে চুক্তিমতো আরও ৯ লাখ টাকা দেওয়া হয়।

মীমাংসায় বলা হয়, নাটকের শুটিং বাবদ পারিশ্রমিক রেখে বাকি টাকা ফেরত দেবেন অপূর্ব। তবে কত টাকা বুঝে পেয়েছেন বা কত টাকা এই অভিনেতাকে দিতে হয়েছে, সেটা নিয়ে কেউ-ই মুখ খোলেননি। নাম প্রকাশ না করা শর্তে টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘ সূত্রে জানা যায়, ১৪ লাখ টাকার বেশি গুনতে হয়েছে অপূর্বকে।

আরও জানা যায়, চুক্তিবদ্ধ হওয়ার পর গল্পের মান, সহ-অভিনয়শিল্পী, পরিচালক ও বাজেট নিয়ে প্রশ্ন দেখা যায়। কাজগুলো প্রচারের পর অপূর্ব তেমন সাড়া পাননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com