বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠালো ঢাকা

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.০৮ পিএম
ছবি: সংগ্রহীত

স্পোর্টস ডেস্ক॥

সিলেটপর্ব শেষে ফের রাজধানী ঢাকায় ফিরে এসেছে বিপিএল। আজ মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয়েছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।

এদিন টস জিতছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে কারণে আগে ব্যাট করবে রংপুর।

সিলেটপর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে রংপুর। পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে তারা। অপরদিকে ঢাকা আছে টেবিলের নীচের দিক থেকে দ্বিতীয়স্থানে। সমান ম্যাচে তাদের জয় কেবল একটিতে।

রংপুর রাইডার্স একাদশ

বাবর আজম, রনি তালুকদার, ফজলে রাব্বি, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ, মোহাম্মদ নবি, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদি, সালমান ইরশাদ।

দুর্দান্ত ঢাকা একাদশ

সাইম আইয়ুব, নাইম শেখ, অ্যালেক্স রস, সাব্বির হোসেন, গুলবাদিন নাইব, ইরফান শুক্কুর, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), আরাফাত সানি, চতুরাঙ্গা ডি সিলভা, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com