বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

ট্রান্সজেন্ডার বিতর্কে চাকরি হারিয়েছেন সেই শিক্ষক

  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৬.৫০ পিএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

ট্রান্সজেন্ডারের সমালোচনা করে সপ্তম শ্রেণির বইয়ের পাতা ছিঁড়ে দেশজুড়ে নেটিজেনদের প্রশংসা পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। এ ঘটনার কয়েকদিন পরই শাস্তির মুখে পড়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আর ক্লাস নিতে না যাওয়ার জন্য মুঠোফোনে জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষক আসিফ জানিয়েছেন, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তিনিও আর ক্লাসে ফিরছেন না।

রবিবার (২১ জানুয়ারি) রাতে নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন শিক্ষক আসিফ মাহতাব। তবে বিষয়টি নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, ওই স্ট্যাটাস তাদেরও নজরে এসেছে। তবে তাকে ক্লাসে না যাওয়ার জন্য যে নির্দেশনার কথা স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে সেটি তারা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি।

ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহতাব লিখেছেন, ‘‘আজকে আমি ব্র্যাকে রেগুলার ক্লাস নিয়েছি। আমাকে (রাত ১১টা) এইমাত্র ফোন করে জানানো হয়েছে, আমি যাতে বিশ্ববিদ্যালয়ে আর ক্লাস না নিতে না যাই। আমি জানি না, হঠাৎ কেন তারা এই সিদ্ধান্ত নিলো। আমাকে কোনো কারণ জানানো হয়নি।’’

এর আগে, গত শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে অংশ নেন শিক্ষক আসিফ মাহতাব।

অনুষ্ঠানে তিনি বলেন, সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে। এসময় তিনি এই পাঠ্যবই থেকে ‘শরীফ’ থেকে ‘শরীফা’ হওয়ার গল্পের পাতা ছিঁড়ে ফেলেন।

সংশ্লিষ্টরা বলছেন, আসিফ মাহতাবের এমন কর্মকাণ্ড ব্র্যাক বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com