শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

ঢাকা সফরে আসছেন ভুটানের রাজা

  • আপডেট সময় শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ২.৩৮ পিএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

পাঁচ দিনের সফরে আগামী ২৫ মার্চ বাংলাদেশে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তিনি স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নেবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ঢাকা সফরে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে এ সফরে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

ভুটানের রাজার ঢাকা সফরকালে বেশ কয়েকটি সমঝোতা সই হতে পারে। সফর শেষে আগামী ২৯ মার্চ ঢাকা ছেড়ে যাবেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com