বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

তাপস-মিমির ‘ভাল্লাগছে না’

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ১.১৫ পিএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

টলিউডের জনপ্রিয় অভিনেতী মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী। এবার দেশের টিএম রেকর্ডসের উদ্যোগে দুই বাংলার জনপ্রিয় সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গেয়েছেন মিমি। গানটি গতকাল ২৮ জানুয়ারি অন্তর্জালে প্রকাশ করা হয়।

‘জোর করে হাসতে ভাল্লাগছে না… মন বলে ডানা মেলে নিজের মতো বাঁচতে’- এমন কথা মালায় সাজানো হয়েছে ‘ভাল্লাগছে না’ শিরোনামের গানটি।

গান প্রসঙ্গে মিমি বলেন, ‘ভাল্লাগছে না’ এমন একটি কথার গান যেটা আমাদের বাঙালিদের সঙ্গে জুড়ে আছে। দারুণ এক্সাইটেড ছিলাম গানটা নিয়ে। এমন হয়েছে নিজেতো নয়ই, শ্রোতাদেরও আর অপেক্ষা করাতে ভাল্লাগছিল না। তাই প্রকাশ করে দিলাম। এটি আমার ভক্তদের জন্য নতুন বছরের উপহার।’

গানটির মুক্তিতে মিমিকে শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, ‘মিমি যেমন সুঅভিনেত্রী, ভালো মনের মানুষ, তেমনি গানটাও ভালো করেন। তিনি টিএম ফ্যামেলিরই একজন। কলকাতায় গিয়ে আড্ডার ছলে গানটি তৈরি হয়।’

গানটির সংগীতায়োজন ও মিক্স-মাস্টারিং করেছেন প্রত্যয় খান। মিমিকে মডেল বানিয়ে ভিন্ন মাত্রার ভিডিও নির্মাণ করেছেন তুহিন। মিমি চক্রবর্তী ক্রিয়েশন্স নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com