বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন

তীব্র তাপদাহে মুরগি খামারিদের ২০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৮.১০ পিএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

তীব্র তাপদাহে ১০ দিনে প্রান্তিক মুরগি খামারিদের ২০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এতে করে সংকট দেখা দিতে পারে ডিম ও মুরগির বাজারে।

সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সংগঠনের সভাপতি সুমন হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের পর থেকে শুরু হওয়া চলমান তাপদাহের ফলে হিট স্ট্রোকের কারণে সারা দেশে প্রতিদিন প্রায় এক লাখ মুরগি মারা যাচ্ছে; যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। এই ভয়ানক পরিস্থিতিতে, ডিম ও মুরগি উৎপাদনে ৪ থেকে ১০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে আগামী দিনে ব্রয়লার মুরগি ও ডিম সরবরাহ সংকট দেখা দিতে পারে।

ঈদের পর গত ১০ থেকে ১২ দিনে সারা দেশে ১০ লাখর বেশি ব্রয়লার, লেয়ার ও সোনালি মুরগি মারা গেছে। এর মধ্যে ৮০ শতাংশ ব্রয়লার ১০ থেকে ১৫ শতাংশ ছিল লেয়ার মুরগি। সোনালীসহ অনন্যা ৫ শতাংশ মুরগি মারা গেছে। এ অবস্থা আরও কয়েকদিন চলতে থাকলে ক্ষতির পরিমাণ দাঁড়াবে ২০০ কোটি টাকা। এতে খামারগুলো বন্ধ হয়ে যাবে ডিম ও মুরগির উৎপাদন কমে যাবে।

এ সুযোগ কাজে লাগিয়ে কর্পোরেট ডিম মুরগি সরবরাহকারী ও তেজগাঁও ডিম সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করবে। জুন থেকে তারা দাম বাড়তে শুরু করবে। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ডিম ও মুরগির দাম মারাত্মক ভাবে বাড়বে। এ অবস্থা থেকে উত্তরণে সরকারের উচিত পোল্ট্রি খামারিদের রক্ষা করা।

সংগঠনটি খামারিদের মুরগির বাচ্চা ও পোল্ট্রি ফিডে ভর্তুকি ও সাপ্লাই চেইন ঠিক রাখার কথা বলছে সরকার। এ ছাড়া মুরগির বাচ্চা ও পোল্ট্রি ফিড বিদেশ থেকে আমদানির অনুমতির ইঙ্গিতও দিয়েছে।

বিপিএর পক্ষ থেকে পোল্ট্রি খামারিদের তাপপ্রবাহ মোকাবিলায় বেশ কিছু ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছে। যেগুলো হলো- মুরগির শেডে সঠিক বায়ু চলাচল নিশ্চিত করা; ধারণ ক্ষমতার মধ্যে কম মুরগি রাখা, পানিতে ভিটামিন-ভিত্তিক ওষুধ ব্যবহার না করে লেবু ও গুড় দিয়ে দুপুরে শরবতের ব্যবস্থা করা, মুরগির শরীরে পানি স্প্রে করা, শেডের ছাদে ভেজা পাটের ব্যাগ রাখা এবং নিয়মিত পানির থালা পরিবর্তন ও দুপুরে মুরগিকে খাবার না দেওয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com