বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

তৃতীয় দিনের লড়াইয়ে নামল বাংলাদেশ-শ্রীলংকা

  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ৪.১২ পিএম
ছবি: সংগ্রহীত

স্পোর্টস ডেস্ক॥

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লড়ছে বাংলাদেশ ও শ্রীলংকা। বড় লিডে চোখ রেখে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল লংকানরা। সফরকারীদের দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ্যে তৃতীয় দিন মাঠে নেমেছে টাইগাররা। অন্যদিকে শ্রীলংকার লক্ষ্য লিড তিনশ ছাড়ানো।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৫ উইকেটে ১২৪ রান। প্রথম ইনিংসে ১৮৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রান করা লংকানদের লিড ২১৬ রান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিছুটা চাপে ছিলেন দুই লংকান ওপেনার নিশান মাধুশকা ও দিমুথ করুণারত্নে। নাহিদ রানার বলে চা বিরতির আগে আউট হন মাধুশকা।

কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। অ্যাঞ্জেলো ম্যাথিউজ করেন ২২ রান। একপ্রান্ত আগলে দারুণ এক অর্ধশতক করেন দিমুথ করুণারত্নে। তবে ফিফটির পরই ৫২ রানে আউট হন তিনি।

দিনের বাকি সময় নির্বিঘ্নে পার করেছেন ধনঞ্জয় ডি সিলভা ও বিশ্ব ফার্নান্দো। বাংলাদেশের হয়ে নাহিদ রানা দুটি এবং শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজ একটি করে উইকেট নেন।

এর আগে ৩ উইকেটে ৩২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আজও কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে লিটনের ব্যাট থেকে।

পেসার খালেদ আহমেদের ২২ রানের ইনিংসে শেষ দিকে কিছু রান পায় বাংলাদেশ। শ্রীলংকার হয়ে বিশ্ব ফার্নান্দো চারটি এবং কাসুন রাজিথা ও লাজিরু কুমারা তিনটি করে উইকেট নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com