মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

দীর্ঘ নয় বছর পর সরাসরি রোমের আকাশে গেল বিমান

  • আপডেট সময় বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১২.৫৭ পিএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

দীর্ঘ নয় বছর পর ফের ঢাকা-রোম-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টায় ঢাকা থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৫৫ রোমের উদ্দেশ্যে ছেড়ে যায়।

উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান।

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রয়ের জন্যে ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের টিকিটসমূহ উন্মুক্ত করা হয়।

বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, বিমানের প্রথম ফ্লাইট রোমে পৌঁছাবে স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে। ফিরতি ফ্লাইট বিজি-৩৫৬ রোম থেকে ২৭ মার্চ সকাল ১০টা ১৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে পরের দিন স্থানীয় সময় রাত ১২টা ১৫ মিনিটে। প্রথম ফ্লাইটে ২০০ যাত্রী টিকিট বুকিং করেন। ফিরতি ফ্লাইটে ২৫৪ জন যাত্রী রোম থেকে ঢাকা আসবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন প্রমুখ।

যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট কিনতে পারছেন। নতুন রুট উপলক্ষে দেওয়া হয়েছে ১৫-২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়।

গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী, ১ এপ্রিল থেকে প্রতি সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৪টায় যাত্রা করে রোমে পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে এবং রোম থেকে স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে পরের দিন রাত ১২টা ৩০ মিনিটে।

এর আগে, ১৯৮১ সালের ২ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইট চালু হয় এবং ২০১৫ সালের ৬ এপ্রিল থেকে রোম ফ্লাইট বন্ধ ছিল।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com