বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

দেশে করোনায় আরও ১০১ মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ১১.২১ এএম

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃ্ত্যুর সংখ্যা আবার ্ও বেড়েছে। গত চব্বিশ ঘণ্টায় দেশে  আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯২২ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জাননো হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯২২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩.৩৩ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

গত একদিনে ১০১ জনের মৃত্যুতে মোট মৃ্ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৩ জন। গত কয়েকদিন দৈনিক মৃত্যু একশোর নিচে ছিল। গতকাল ৮৩ জনের মৃত্যু এবং ২৬৯৭ জনের করোনা শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

একদিনে সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৩০১ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com