বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

নায়ক আরিফিন শুভর মা মারা গেছেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪, ১.০২ পিএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ১১ টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।

বিষয়টি জানিয়েছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ফজরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে এবং রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনকাজ সম্পন্ন হবে।

গত আট বছর ধরে শুভর ঢাকার বাসায়ই থাকতেন তার মা খাইরুন নাহার। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া নামক রোগে ভুগছিলেন তিনি। এছাড়াও বার্ধক্যজনিক আরও নানান সমস্যা ছিল । কাজের ফাঁকে মায়ের সেবা-ডাক্তার-ওষুধ নিয়েও ছোটাছুটির মধ্যে থাকতে হতো শুভকে।

প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিং দিয়ে শোবিজ জগতে পথচলা শুরু করেন আরিফিন শুভ। এরপর ২০০৭ সালে তিনি নাটকে আত্মপ্রকাশ করেন। খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে বড় পর্দায় অভিষেক হয় শুভর।

এরপর তিনি ‘ছুঁয়ে দিলে মন’, ‘অগ্নি’, ‘তারকাঁটা’, ‘নিয়তি’, ‘মুসাফির’, ‘ঢাকা অ্যাটাক’, ‘সাপলুডু’ ও ‘মিশন এক্সট্রিম’, ’, ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর মতো সিনেমা উপহার দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com