শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরের হাতে ট্রেনের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত বেলকুচিতে ডেঙ্গু উপসর্গে কুরআনের ১০ পারা হাফেজের মৃত্যু অন্যকে নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের সাফল্য: ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাংলাদেশ

নিউইয়র্কের উৎসবে বাংলাদেশের ‘নীলপদ্ম’

  • আপডেট সময় সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৪.৪২ পিএম
ছবি: সংগ্রহীত

বিনোদন ডেস্ক॥

উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন স্মরণে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের। ২০ ও ২১ এপ্রিল অনুষ্ঠেয় এই উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঢাকার চলচ্চিত্র ‘নীলপদ্ম’র। সিনেমাটি নির্মাণ করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তৌফিক এলাহী।

জানা যায়, উপমহাদেশের অন্যতম বৃহৎ যৌনপল্লী দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় এবং অধিকারের আখ্যান নিয়ে প্রায় দুই বছর গবেষণা করেছেন তৌফিক এলাহী। এরপর বিষয়টি নিয়ে সিনেমা নির্মাণ করেছেন তিনি।

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। এছাড়া রোকেয়া প্রাচী, শাহেদ আলী, সুজাত শিমুলসহ আরও অনেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

প্রসঙ্গত, এই উৎসবে অংশ নেওয়ার জন্য দুই বাংলা থেকে জমা পড়ে শতাধিক চলচ্চিত্র। যার মধ্য থেকে নির্বাচিত সিনেমাগুলোই কেবল প্রদর্শিত হবে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com