বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

নির্বাচনের খবর সংগ্রহে বাধা দিলে ৩ বছরের জেলের প্রস্তাব

  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ২.৪১ পিএম

ডেস্ক রিপোর্ট॥

নির্বাচনের সময় সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনে বাধা দিলে সর্বোচ্চ তিন বছরের জেল ও জরিমানা সুপারিশের বিধান রেখে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

আহসান হাবিব খান বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তার কথা চিন্তা করে ইসি আইনে একটি নতুন বিধান সংযোজন করার প্রস্তাব করেছে। তা হচ্ছে সাংবাদিকদের দায়িত্ব পালনে কেউ বাধা দিলে, হেনস্তা করলে, সাংবাদিকদের সরঞ্জাম ও সঙ্গীসাথীদের ক্ষতি করার চেষ্টা করলে সর্বনিম্ন এক বছর ও সর্বোচ্চ তিন বছরের জেলের বিধান রাখা হয়েছে।’ এছাড়া জরিমানাও রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

গত আগস্টে আরপিওর বেশ কিছু সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠায় ইসি। মন্ত্রিসভা অনুমোদন দিলে তা জাতীয় সংসদে পাঠানো হবে। আর সংসদে পাস হলেই প্রস্তাবগুলো আইনের অংশ হিসেবে গণ্য হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com