বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

নেইমার ক্যাসেমিরোকে বিশ্বসেরা বলছেন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৯.৩৯ এএম

এফবিডি ডেস্ক॥

বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে আগের দুই ম্যাচে জয় বঞ্চিত হয়েছিল ব্রাজিল। দুটি ম্যাচই রয়ে গিয়েছিল অমীমাংসিত। এবার তৃতীয় ম্যাচে ইতিহাস পাল্টে ফেলতেই মাঠে নেমেছিল সেলেসাওরা।

কিন্তু সুইসদের বিপক্ষে সেই পুরোনো দুর্ভাগ্যটাই যেন বারবার উঁকি দিচ্ছিল। প্রথমার্ধে গোল না আসায় ড্রয়ের আশঙ্কায় পড়েছিল। পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের পারফরম্যান্সও অবশ্য নিজেদের মানের ছিল না। ৬৪ মিনিটে ক্যাসেমিরোর পাস থেকে করা ভিনিসিয়াস জুনিয়রের গোল অফসাইডের কারণে বাতিল হলে পয়েন্ট ভাগাভাগির সম্ভাবনাটা আরও জোরালো হয়।

তবে সব বাধা উবে যায় ম্যাচ শেষের সাত মিনিট আগে। ব্রাজিলের ত্রাতা হয়ে আবির্ভূত হন ক্যাসেমিরো। রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে বুলেট গতির দুর্বার শটে সুইসদের জাল কাঁপিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার। প্রতিপক্ষের গোলরক্ষককে বল ঠেকানোর কোনো সুযোগই দেননি বলতে গেলে। একমাত্র জয়সূচক গোল উপহার দিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন ক্যাসেমিরো।

ম্যাচে সতীর্থদের সঙ্গে মাঠে ছিলেন না নেইমার ডি সিলভা জুনিয়র। তবে তারকা এ স্ট্রাইকারের চোখ ছিল লড়াইয়ে। তাই সারা মাঠ দাপিয়ে বেড়ানো ব্রাজিলের জয়ের নায়ক ক্যাসেমিরোর জয়গান গাইলেন পিএসজির এ সুপারস্টার।

টুইটারে ক্যাসেমিরোকে বিশ্বসেরা মিডফিল্ডারের তকমা দিলেন নেইমার, ‘দীর্ঘ সময় ধরে বিশ্বসেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে ধরে রেখেছে ক্যাসেমিরো।’

 

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com