বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

‘পদত্যাগ’ করে বোনকে নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

  • আপডেট সময় সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৪.২৭ পিএম
শেখ হাসিনা ও শেখ রেহানা - ফাইল ছবি

টিডিএস ডেস্ক॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পদত্যাগ’ করে তার বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন বলে জানা গেছে। সোমবার দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
একটি সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে শেখ হাসিনা তার বোনকে নিয়ে হেলিকপ্টারযোগে ঢাকা ক্যানটনমেন্টের দিকে যান। সেখান থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তারা। এরপর তারা ভারতে চলে গেছেন।
এদিকে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েছেন হাজার হাজার মানুষ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করা হচ্ছে। সারাদেশ থেকে ছাত্র-জনতা ঢাকা আসছেন। এই গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছাড়লেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com