বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

পরীমনির বৈশাখী বিকাল-সন্ধ্যা

  • আপডেট সময় সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৪.৪৪ পিএম
ছবি: সংগ্রহীত

বিনোদন ডেস্ক॥

ঘোড়ার গাড়িতে বসা পরীমনি ও তার পুত্র রাজ্য। পরীমনির পরনে সাদা রঙের বৈশাখী শাড়ি। মেহেদির রঙে রাঙানো হাত। কানে দুল। মাথার খোপা করা চুলে ফুলের মালা। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক। চোখে-মুখে বয়ে যাচ্ছে হাসির ঢেউ।

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তার একটিতে এমন লুকে ধরা দিয়েছেন এই নায়িকা। পরীমনিকে এমন লুকে দেখে ভূয়সী প্রশংসা করছেন তার ভক্ত-অনুরাগীরা।

এসব ছবির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘আমাদের বৈশাখী সন্ধ্যে-বিকেল। নববর্ষ ১৪৩১। আমার বাজান, তোমার সাথে রূপকথার জীবন আমার। শুকরিয়া।’ শরিফুল রাজের সঙ্গে সংসার ভাঙার পর কাজে ফিরেছেন পরীমনি। সিঙ্গেল মাদার হিসেবে পুত্রকে বড় করছেন। কাজ আর পুত্র এখন পরীমনির পৃথিবী।

‘ফেলু বক্সী’ সিনেমার মাধ্যমে ভারতীয় বাংলা সিনেমায় অভিষেক হতে যাচ্ছে পরীমনির। সিনেমাটিতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী। এটি পরিচালনা করছেন দেবরাজ সিনহা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com