বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয়: আসিফ নজরুল

  • আপডেট সময় শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১.০৭ পিএম
ছবি: সংগ্রহীত

টিডিএস ডেস্ক॥

অন্তর্র্বতীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। শেখ হাসিনার ফ্যাসিষ্ট সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে। বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটা নিশ্চিত করতে হবে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণে তিনি এ কথা বলেন। আদালতে আসামির ওপর যেন হামলা না হয় উল্লেখ করে তিনি বলেন, এ জন্য আমরা সকাল ৭টায় শুনানির ব্যবস্থা করেছি। কোনোমতেই একজন আসামিকে আদালত প্রাঙ্গণে হামলা করা যাবে না। আমরা ফ্যাসিস্ট কালচার থেকে বেরিয়ে আসতে চাই।
আইন উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সারা দেশে ঢালাও এবং গায়েবি মামলার কালচার শুরু করেছিল। তিনি সেই কালচার থেকে বেরিয়ে আসতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন। বিচারকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যারা বিচারক তারা সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন। কোনো রাজনৈতিক দলের হয়ে শপথ নেননি। কাজেই বিচার করবেন সংবিধান অনুযায়ী। বিচার বড় একটি মহৎ দায়িত্ব। এই দায়িত্ব পালনে কার্পণ্য করা যাবে না।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার বক্তব্যে অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা এখনো বিচার বিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছেন। তিনি বলেন, ‘বিগতে দেড় দশকে গুম খুনের মাধ্যমে ভোট ও নাগরিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘৩৬ জুলাই থেকে কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়নি। যার কৃতিত্ব আইন উপদষ্টা ড. আসিফ নজরুলের। অন্তর্র্বতী সরকার কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের সরকার। এর আগে অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন। তিনি বিচারক নিয়োগ ও পদায়নে মেধার জয় দেখার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com