বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

বৃহস্পতিবার থেকে ৩ দিন এয়ারপোর্ট রোড এড়িয়ে চলার নির্দেশনা

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৯.২৯ এএম
বিমানবন্দর সড়কের বেহাল দশার কারণে সেখানে প্রায়ই যানজট লেগে থাকে। ফাইল ছবি

এফবিডি ডেস্ক॥

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর সংলগ্ন অংশ আগামী তিনদিন এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে সরকার। আগামী ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টা থেকে ৩ ডিসেম্বর (শনিবার) রাত ১২টা পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া সড়কের ওই অংশ দিয়ে না যেতে অনুরোধ করা হয়েছে।

বিআরটি প্রকল্পের আওতায় ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের সামনে সড়কে উন্নয়নকাজ চলবে বিধায় এই নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

বিআরটির প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দর রেলস্টেশনের সামনে মহাখালীমুখী চারটি লেনের মধ্যে দুটি লেনে উন্নয়নকাজ চলবে বিধায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। এজন্য উল্লিখিত সময়ে অতি প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া সড়কাংশটি ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এর আগে একই কারণে ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সড়কটি এড়িয়ে চলার নির্দেশনা ছিল।

ঢাকার গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কটিতে জনদুর্ভোগের শেষ নেই। দীর্ঘদিন ধরে বিআরটি প্রকল্পের কাজ চলতে থাকায় সড়কের এখন বেহাল দশা। এজন্য ঢাকার মূলভাগ থেকে উত্তরা-গাজীপুরের দিকে যেতে মানুষকে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com