শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ১২.২২ পিএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা আজ রোববার (৭ এপ্রিল) বাংলাদেশ সফরে এসেছেন।

আজ সকাল সাড়ে দশটার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের জন্য ঢাকা সফরে এসেছেন। সফরের প্রথম দিন ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া গাজীপুর বেক্সিমকো ও স্কয়ার কোম্পানির কারখানা পরিদর্শন করবেন।

ঢাকা সফরকালে কারিগরি ও ক্রীড়া সহযোগিতা সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফরে এসেছেন। তারা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।

উল্লেখ্য, ব্রাজিল-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোয় জোরদার হয়েছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট লুলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com