রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ভারত করল ৪০৪ রান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৯.২৬ এএম

এফবিডি ডেস্ক॥

বাংলাদেশের স্পিনারদের দুর্দান্ত বোলিং প্রদর্শনীতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন সুবিধা করতে পারেনি ভারত। ছয় উইকেট হারিয়ে ২৭৮ রান তুলে ম্যাচের প্রথম দিন শেষ করেছে তারা। দ্বিতীয় দিনে রবিচন্দ্রন অশ্বিন ও কুলদিপ যাদবের কল্যাণে ৪০৪ রান করতে পেরেছে তারা। জবাবে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

আগের দিনের মতো এ দিনের শুরুতেও দেখেশুনে খেলতে শুরু করেন শ্রেয়াস আইয়ার। যদিও দুর্ভাগ্য তার! সেঞ্চুরির আগেই তাকে ফিরিয়েছেন এবাদত হোসেন। আগের দিন শ্রেয়াসের ক্যাচ মিস করা এবাদত এ দিন সরাসরি বোল্ড করেছেন তাকে। দলে ১৯২ বলে দশটি চারে ৮৬ রান করেই থামতে হয়েছে ভারতের এই ব্যাটারকে। শ্রেয়াস ফেরার পর কুলদিপ যাদবকে নিয়ে ভারতের রান বাড়িয়েছেন অশ্বিন। দেখেশুনে খেলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে যা তার ১৩তম হাফ সেঞ্চুরি।

কুলদিপ যাদবের সঙ্গে তার জুটি পঞ্চাশ পেরিয়ে যায় তখনই। কুলদিপও হাত খুলেই খেলতে থাকেন। দুজনে মিলে গড়েন ৯২ রানের জুটি। এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। দারুণ এক ডেলিভারিতে অশ্বিনকে ফেরান মিরাজ।

১১৩ বলে দুটি চার ও দুটি ছক্কায় ৫৮ রান করা এই ব্যাটারকে স্টাম্পিং করেন নুরুল হাসান সোহান। অশ্বিন ফেরার পরের ওভারেই কুলদিপকে ফেরান তাইজুল ইসলাম। ১১৪ বলে ৪০ রান করা এই স্পিনারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তাইজুল। শেষদিকে ১০ বলে দুই ছক্কায় অপরাজিত ১৫ রান করে ভারতের রান চারশ পার করেন উমেশ যাদব। বাংলাদেশের বোলারদের মধ্যে চারটি করে উইকেট নিয়েছেন মিরাজ ও তাইজুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com