বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

ভেঙে গেল পরীমনি ও সাদীর প্রেম?

  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৯.১৫ পিএম
ছবি: সংগৃহীত


বিনোদন ডেস্ক



সম্পর্ক নিয়ে কখনোই কোনো রাখঢাক করেন না পরীমনি। যখনই তিনি প্রেমে পড়েন কিংবা কারো সঙ্গে সম্পর্কে জড়ান তখন তার স্বভাবসুলভ আচরণেই সেটি প্রকাশ পায়। সেসময় বেশ হইহুল্লোড়ে থাকতে পছন্দ করেন আলোচিত এই নায়িকা।

গত কয়েক মাস ধরেই তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমনির প্রেমের সম্পর্ক ইন্ডাস্ট্রিতে ‘ওপেন সিক্রেট’।

তাদের একাধিক ফেসবুক পোস্ট ও ভিডিও ক্লিপ তেমনটাই জানান দিয়েছে। শেখ সাদীর মায়ের পাঠানো নানান পদের পিঠাপুলির ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করেও ইঙ্গিতে সম্পর্কের বিষয়টি জানান দেন পরীমনি।

কিছুদিন ধরে শোনা যাচ্ছে, দুজনের মধ্যে আর প্রেমের সম্পর্ক নেই, সেটা ভেঙে গেছে। সম্প্রতি ফেসবুকে কাছাকাছি সময়ে দুজনে দুই ধরনের পোস্ট দিয়েছেন।

ফেসবুকের এক পোস্টে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে পরীমনি লিখেছেন ‘ব্ল্যাকমেলার’। অন্যদিকে এর আগে একই ব্যাকগ্রাউন্ড দিয়ে সাদী তিনটি ডট দিয়েছেন। দুজনের পোস্টে তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা সম্পর্ক ভাঙার বিষয় নিয়ে কথা বলেছেন।

শেখ সাদীর পোস্টে কেউ মন্তব্য করেছেন, ‘শেষ পর্যন্ত পরীটাও ছ্যাঁকা দিয়ে দিল।

’ আরেকজন লিখেছেন, ‘এত তাড়াতাড়ি এমন পোস্ট আশা করি নাই সাদী ভাই।’

অন্যদিকে পরীমনি তার ব্ল্যাকমেলার পোস্টের মন্তব্যের ঘর বন্ধ রাখলেও শেয়ার করে অনেকে সাদীকে ট্যাগ করছেন। কেউ লিখছেন, ‘শেখ সাদী কিছু একটা করছে সম্ভবত।’ তবে এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com