বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা

  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ১১.৫৬ এএম
ছবি: সংগ্রহীত

পঞ্চগড় সংবাদদাতা॥

ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারিদিক। হিম বাতাসে ঝরছে শীতের পারদ। ফলে তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। গত এক সপ্তাহ ধরে এ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। টানা শৈত্যপ্রবাহে এ জেলার জনজীবন বিপর্যস্ত।

সোমবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার একই সময়ে রেকর্ড হয়েছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৩ জানুয়ারি থেকে এ জেলায় মৃদু, মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহ বইছে এ অঞ্চলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

তিনি বলেন, আজ সামান্যতম তাপমাত্রা বাড়লেও তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। আজ সোমবার ভোর ৬টায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার সকাল ৯টায় ৫ ডিগ্রি ও ভোর ৬টায় রেকর্ড হয়েছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এক সপ্তাহ ধরে এ অঞ্চলে মৃদু, মাঝারি ও দুইদিন তীব্র শৈত্যপ্রবাহ বয়ে গেছে এ জেলায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com