বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচ রেকর্ড ভেঙেছে দর্শক উপস্থিতির

  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৯.০০ এএম

এফবিডি ডেস্ক॥

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে মেক্সিকোর খেলায় ৮৮,৯৬৬ দর্শক উপস্থিত ছিলেন। মার্কা জানিয়েছে, এই দর্শক সংখ্যা বিশ্বকাপের ২৮ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি।

ফিফার তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের আলোচিত ১৯৯৪ সালের ফাইনালের পর বিশ্বকাপের কোন ম্যাচে এটাই ছিল দর্শকদের সবচেয়ে বড় জমায়েত।

১৯৯৪ সালের ফাইনালে ক্যালিফোর্নিয়ার পাসাডেনার রোজ বোল স্টেডিয়ামে ৯১,১৯৪ জন উপস্থিত ছিলেন। ব্রাজিল সেই ম্রাচে ইতালিকে টাইব্রেকার পরাজিত করে।

১৯৫০ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে সবচেয়ে বেশি ভিড় ছিল। সেখানে উপস্থিত ছিল ১,৭৩,৮৫০ জন।

দর্শক উপস্থিতির ক্ষেত্রে শীর্ষ ৩০ তালিকার অন্যান্য স্টেডিয়ামগুলোর মধ্যে রয়েছে মেক্সিকো সিটির এস্তাদিও অ্যাজতেকা, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম এবং বার্সেলোনার ক্যাম্প ন্যু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com