শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

রাতেও ফাঁকা সিরাজগঞ্জের মহাসড়ক

  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ২.১৯ পিএম
ছবি: সংগ্রহীত

স্টাফ রিপোর্টার॥

সিরাজগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা যাত্রীবাহী যানবাহনের সংখ্যা বাড়তে থাকলেও কোনো চাপ পড়েনি উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের কোনো রুটে। ফলে শান্তিতেই ঘরে ফিরতে পারছেন উত্তরের যাত্রীরা।

রোববার (৭ এপ্রিল) গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের মুলিবাড়ী, কড্ডার মোড়, নলকা, হাটিকুমরুল গোলচত্বর এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ছে। তবে কোথাও কোনো যানজট বা ধীরগতি নেই।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঈদকে সামনে রেখে গাড়ির সংখ্যা বাড়তে শুরু করেছে। কিন্তু এ রুটে এখনও কোথাও কোনো গাড়ি থেমে থাকেনি। স্বাভাবিক গতিতেই গাড়ি চলছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম. এ. ওয়াদুদ বলেন, সন্ধ্যার পর থেকে মহাসড়কে বিভিন্ন ধরনের গাড়ির চাপ কিছুটা বেড়েছে। তবে মহাসড়কের কোথাও কোনো ভোগান্তি নেই। সব গাড়ি একদম নির্বিঘ্নে চলাচল করছে। আশা করছি, এ বছর যানজট সৃষ্টি হবে না। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com