শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অন্যকে নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের সাফল্য: ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাংলাদেশ জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু স্পিকারের সঙ্গে দেখা করলেন ফেরদৌসী মিষ্টি, পদত্যাগের প্রশ্নে বললেন ‘তদন্ত হোক’ জমি ঘুস: উপ-সচিবসহ পাঁচজনের নামে মামলা সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাট: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন দন্তচিকিৎসক, পানির লাইনের মিস্ত্রি যেভাবে উড়োজাহাজ ‘বিধ্বস্ত’ হওয়া ঠেকান ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রামচরণ অভিনয় করবেন বাংলা সিনেমায় !

  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ২.৫৭ পিএম

বিনোদন ডেস্ক॥
দক্ষিণী সুপারস্টার রামচরণ নাকি বাংলা ছবিতে কাজ করতে চলেছেন। সম্প্রতি এমন একটি কথা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সকলের মনেই প্রশ্ন, তা হলে রামচরণ কোন পরিচালকের ছবিতে অভিনয় করবেন? ছবির নাম কী? তার থেকেও বড় কথা, রামচরণের মতো ‘সুপারস্টার’কে ছবিতে নেওয়ার মতো বাজেট কি বাংলা প্রযোজকদের আছে?
মহামারির পর থেকে হিন্দি সিনেমার অবস্থা বেশ শোচনীয়। একসময় বক্স অফিসে ঝলক দেখানো অক্ষয় কুমার থেকে শুরু করে আমির খান- ধরাশায়ী সকলেই। আর সেখানেই বাজিমাত করেছে দক্ষিণী ছবি। ‘পুষ্পা’ ছবির হাত ধরে সারা দেশে দক্ষিণী ছবিগুলোকে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল তা ক্রমশ বেড়েই চলেছে। শুধু তাই নয়, ‘আরআরআর’, ‘কেজিএফ ২’ হোক কিংবা সর্বসাম্প্রতিক ‘কান্তারা’- সবকটি ছবিই বক্স অফিসে লেটার মার্কস নিয়ে পাস করেছে।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন রামচরণ। সেখানেই ভারতীয় সিনেমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন তিনি। সঙ্গে ছিলেন অক্ষয় কুমারও। সেই মঞ্চেই তিনি জানান, বাংলা সিনেমার প্রতি তার ভালোলাগার কথা।
আরও নির্দিষ্ট করে বললে অভিনেতা জানান, প্রত্যেক অভিনেতাই চান নিজের ভাষায় কাজ করতে কিন্তু, ভারতীয় সিনেমা বদলেছে। উত্তর ও দক্ষিণ বলে আলাদা করে আর কোনও বিভাজন থাকছে না। বরং আমরা ধীরে ধীরে সামগ্রিকভাবে একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠছি। অভিনেতা জানিয়েছেন, তিনি অন্যান্য ভাষাতে কাজ করতে চান। ঠিক যেমন করেছেন তাদের পূর্বসুরি রজনীকান্ত, কমল হাসানরা।
রামচরণ বলেন, ‘আমি গুজরাতি ভাষায় কাজ করতে চাই। এ ছাড়াও বাংলা ভাষার ছবি নিয়ে ধারণা রয়েছে। বাংলা ছবিতে কাজ করতে চাই। যদি কোনও পরিচালক আমার কথা ভাবেন তাহলে বাংলা ছবিতে কাজ করতে আমার কোনও আপত্তি নেই।’
প্রসঙ্গত বাংলার সঙ্গে বেশ ভালো যোগাযোগ রয়েছে রামচরণের। তিনি সময় করে বাংলা ছবিও দেখেন। নিজের ছবি ‘আরআরআর’-এর প্রচারের সময় কলকাতায় ঝটিকা সফরও করেন অভিনেতা। সূত্র : এনডিটিভি

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com