বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

রাশিয়ার ফর্মুলায় দেশে তৈরি হবে করোনার টিকা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ৪.৫০ পিএম

নিজস্ব প্রতিবেদক:

করোনার টিকা তৈরির জন্য বাংলাদেশ রাশিয়ার সহায়তা নিচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘করোনা টিকা তৈরির প্রযুক্তি বাংলাদেশকে দেবে রাশিয়া। এ বিষয়েও একটি সমঝোতা স্মারক সই হয়েছে। তবে টিকা তৈরির প্রযুক্তিটি অন্য কোথাও দেয়া যাবে না এই শর্তে বাংলাদেশকে তা দিতে সম্মত হয়েছে রাশিয়া। বাংলাদেশও তাতে সম্মতি জানিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী কোনো প্রতিষ্ঠানকে এই প্রযুক্তি দেয়ার কথা বলছে রাশিয়া। আর এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে ২ থেকে ৩ মাস লাগতে পারে।’

বৃহস্পতিবার (২২ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি জানান, টিকা উৎপাদনে সক্ষম এমন একাধিক বাংলাদেশি প্রতিষ্ঠানের নামের তালিকা রাশিয়াকে দেয়া হয়েছে। এখন তারা এক বা একাধিক প্রতিষ্ঠানকে ফর্মুলা দিতে পারে। যৌথভাবে বাংলাদেশে উৎপাদিত টিকা তৃতীয় দেশে রফতানির প্রস্তাবও মেনে নিয়েছে রাশিয়া।

এ চুক্তি কবে হয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই চুক্তি ইদানীং হয়েছে। বিভিন্ন রকমের আনুষ্ঠানিক দলিলে সই করেছি। রাষ্ট্রীয় পর্যায়ে যৌথ উৎপাদনের বিষয়ে চুক্তিটা হয়েছে।

যৌথভাবে এ টিকা উৎপাদনের বিষয়টি সময়সাপেক্ষ হওয়ায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কিছু টিকা রাশিয়ার কাছে থেকে কেনা হবে বলেও জানান মোমেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com