মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন সিদ্ধান্ত

  • আপডেট সময় বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১২.৫৯ পিএম
ছবি: সংগ্রহীত

বিনোদন ডেস্ক॥

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই শিল্পীদের মাঝে উত্তেজনা বাড়ছে। শিল্পী সমিতির নির্বাচনের তারিখ নিয়ে কম জল ঘোলা হয়নি। আগামী ১৯ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছিল। পরে ২৭ এপ্রিল নতুন তারিখ ঘোষণা করা হয়। তবে সব জল্পনা কাটিয়ে ১৯ এপ্রিলই অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন।

মিশা সওদাগরের আবেদনের প্রেক্ষিতেই নির্বাচনের তারিখ পরিবর্তন করে ১৯ এপ্রিল করা হয়েছে। এমনটাই জানিয়েছেন ২০২৪-২৬ মেয়াদের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

শিল্পী সমিতির নির্বাচনের তারিখ নিয়ে কম জল ঘোলা হয়নি। প্রথমে কার্যনির্বাহী সদস্যদের সিদ্ধান্তে ১৯ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারিত হলেও পরবর্তীতে কমিটির সিদ্ধান্ত ছাড়াই নির্বাচনের তারিখ পিছিয়ে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল তফশিল ঘোষণা করেন বলে অভিযোগ করেন মিশা।

নতুন তারিখ ঘোষণায় বিস্মিত গত দুই মেয়াদের সাবেক সভাপতি মিশা সওদাগর। নতুন তারিখের ফলে আর্থিক ক্ষতিসহ বহু সমস্যার মোকাবেলা করতে হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দেন এই অভিনেতা। তার প্রেক্ষিতেই পূর্ব নির্ধারিত তারিখেই হবে শিল্পী সমিতির নির্বাচন।

এবার নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। মিশা সওদাগর-ডিপজলের বিপরীতে লড়বেন মাহমুদ কলি-নিপুণ আক্তার। চলতি সপ্তাহে দুই প্যানেলের চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা হবে বলে জানা গেছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com