বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সর্বকালের সর্বশ্রেষ্ঠদের একজন মেসি: গ্রাহাম আর্নল্ড

  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৮.২৩ এএম

এফবিডি ডেস্ক॥

কাতার বিশ্বকাপে নকআউট পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া।

ম্যাচের আগে অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড বলেছিলেন যে, মেসিকে আটকানোর সবরকম ছক তারা তৈরি করে রেখেছেন। মেসিকে ব্যর্থ করতে ডিবক্সের ভেতর থাকবে পায়ের জঙ্গল। কিন্তু, সেই পরিকল্পনা কাজে আসেনি। পায়ের জঙ্গলের ফাঁক দিয়ে মেসি বল চালান করে দিয়েছেন অস্ট্রেলিয়ার জালে। আর তাই ম্যাচ শেষে মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার কোচ।

ইএসপিএন জানিয়েছে অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড বলেছেন, ‘আমার খেলোয়াড়রা মেসিকে ধরে রাখার কাজটি ভালোই করেছেন। কিন্তু শেষ পর্যন্ত মেসি জ্বলে উঠেছেন। তিনি অবিশ্বাস্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠদের একজন। আমরা সত্যিই তাকে ভয় না পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছি, কারণ সে মহান খেলোয়াড়। দিয়েগো ম্যারাডোনার বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি, এখন মেসির বিপক্ষে কোচিং করছি। তারা দুজনই অসাধারণ খেলোয়াড় এবং সেই ক্ষমতাসম্পন্ন খেলোয়াড় পেয়ে গর্বিত ও খুশি হওয়া উচিত আর্জেন্টিনার।’

আর্জেন্টিনার মনোযোগ এখন ৯ ডিসেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচের দিকে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com