মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

সিরাজগঞ্জে অংশীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৬.৫৫ পিএম
ছবি: সংগ্রহীত

সিরাজগঞ্জ সংবাদদাতা॥

সিরাজগঞ্জে অংশীর আয়োজনে দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ শহরের হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংশীর উপদেষ্টা কথা সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাক্ষিক কারুকাজ প্রকাশনীর প্রকাশক আমিরুল ইসলাম মুকুল, অংশীর সভাপতি শ্যামলী খান, হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক লোকমান হোসেন, নাসিমা খান, আল্পনা ভৌমিক সহ প্রমুখ।

অংশীর সভাপতি শ্যামলী খান জানান, অংশী সামাজিক ও সেবামুলক একটি সংগঠন। চলতি শীত মৌসুমে সিরাজগঞ্জের শীতার্ত মানুষের কথা ভেবে সংগঠনের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হয়েছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com