বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

৩ ঘণ্টা পর ব্রডব্যান্ড ও একদিন পর মোবাইল ইন্টারনেট চালু

  • আপডেট সময় সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৪.৩২ পিএম

স্টাফ রিপোর্টার॥
ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট আবার চালু হয়েছে। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর ব্রডব্যান্ড ইন্টারনেট ও একদিন বন্ধ থাকার পর আবার মোবাইল ইন্টারনেট চালু করা হলো।
আজ সোমবার বেলা একটার দিকে সরকারি একটি সংস্থা ব্রডব্যান্ড ও বেলা দেড়টার পর মোবাইল ইন্টারনেট চালুর মৌখিক নির্দেশ দেয় বলে জানিয়েছে একটি সূত্র। এরপর ইন্টারনেট চালু হয়।
গতকাল দুপুর ১২টার পর মোবাইল অপারেটরদের ফোরজি বন্ধ করতে বলা হয়েছিল। অপারেটরা বলেছিল, কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ রেখেছে। আর আজ সকাল ১০টার পর ব্রডব্যান্ড সংযোগ বন্ধ করতে বলা হয়েছিল।
সূত্রটি জানিয়েছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম চালুর বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও সহিংসতার মধ্যে বাংলাদেশে গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়। গত ২৩ জুলাই রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। ২৮ জুলাই বেলা তিনটা থেকে মুঠোফোনে ফোর-জি ইন্টারনেট চালু হয়।
ফোর-জি বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না। তখন শুধু টু-জির মাধ্যমে কথা বলা যায়।
এদিকে ইন্টারনেট চালু হলেও বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। গত ৩১ জুলাই ফেসবুকও চালু করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com