বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

পাঁচ প্রতিষ্ঠানকে চামড়া রফতানির অনুমতি দিলো সরকার

  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১, ৩.২১ পিএম

নিজস্ব প্রতিবেদক:

সরকার প্রথমবারের মতো ৫টি প্রতিষ্ঠানকে ২০ লাখ বর্গফুট করে মোট ১ কোটি বর্গফুট ওয়েট-ব্লু চামড়া রফতানির অনুমতি দিয়েছে।

পাঁচটি প্রতিষ্ঠান হলো- কালাম ব্রাদার্স ট্যানারি লিমিটেড, মেসার্স কাদের লেদার কমপ্লেক্স, আমিন ট্যানারি লিমিটেড, লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লিমিটেড, একেএস ইনভেস্টমেন্ট।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব নাজনীন পারভীন স্বাক্ষরিত আদেশে এই পাঁচটি প্রতিষ্ঠানকে চামড়া রফতানির এ অনুমতি দেওয়া হয়।

গত ১৭ই ও ৩০শে জুন প্রতিষ্ঠানগুলোকে পৃথক আদেশে অনুমতি দেওয়া হলেও আজ শনিবার মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ লাখ বর্গফুট ওয়েট-ব্লু চামড়া হংকং, চীন, কোরিয়া, জাপান, ভিয়েতনাম, ইতালি, স্পেন, জার্মানিতে ৬টি শর্তে ৫টি প্রতিষ্ঠানকে রফতানির অনুমতি দেওয়া হলো।

শর্তগুলো হলো-

১. রফতানি নীতি ২০১৮-২১ অনুসরণ করতে হবে।

২. এই অনুমতি শুধুমাত্র রফতানির অনুমতি প্রাপ্ত ওয়েট-ব্লু চামড়ার নির্ধারিত পরিমাণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরবর্তী রফতানি সমূহের জন্য পুনরায় আবেদন করতে হবে।

৩. রফতানির অনুমতির মেয়াদ ৩০-০৬-২০২২ পর্যন্ত বহাল থাকবে।

৪. জাহাজীকরণ শেষে রফতানি সংশ্লিষ্ট সব প্রকার কাগজপত্রাদি এ অধিশাখায় দাখিল করতে হবে।

৫. যে দেশে রফতানির জন্য অনুমোদন প্রদান করা হবে, সেসব দেশেই রফতানি করতে হবে।

৬. সরকার যেকোনো সময় ওয়েট-ব্লু চামড়া রফতানি নিষিদ্ধ করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com