বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

দেশের ৫ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৬.৪২ পিএম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ময়মনসিংহ, রংপুরসহ উত্তরাঞ্চলের কিছু জায়গায় ঝড়ের আশঙ্কা রয়েছেময়মনসিংহ, রংপুরসহ উত্তরাঞ্চলের কিছু জায়গায় ঝড়ের আশঙ্কা রয়েছে।

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় ময়মনসিংহ, রংপুরসহ উত্তরাঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘পাঁচ বিভাগের কিছু জায়গায় বৃষ্টির আভাস রয়েছে। ময়মনসিংহ, রংপুরসহ উত্তরাঞ্চলের কিছু জায়গায় ঝড়ের আশঙ্কা রয়েছে। তাপমাত্রা অনেকটা অপরিবর্তিত থাকবে।’

সোমবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে কুমিল্লা অঞ্চলসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্র-বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।’

সোমবার দেশের অন্য অঞ্চলের চেয়ে উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা বেশি ছিল। রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগে কমবেশি ঝড়-বৃষ্টি হয়েছে। তবে বরিশাল ও খুলনা বিভাগে কোনো বৃষ্টি হয়নি। এ সময়ে দেশের সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৩১ মিলিমিটার। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়িগ্রাম জেলার রাজারহাটে। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

 

 

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com