বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

গরু বলে মহিষের মাংস বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৬.৫১ পিএম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের চকবাজারে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি করার সময় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসনের মনিটরিং টিম।

সোমবার (৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রামের চকবাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার অভিযানে তাদের জরিমানা করা হয়। একই অভিযানে আরও ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

মাসুদ রানা জানান, অভিযানে ৯টি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায়, বেশি দামে সবজি ও ভোজ্যতেল বিক্রি করায় ব্যবসায়ীদের বিভিন্ন অংকের জরিমানা করা হয় ও সতর্ক করে দেওয়া হয়।

পবিত্র রমজানে নিয়মিত বাজার মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসন চট্টগ্রামের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com