রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

পাকিস্তানি ক্রিকেটারদের তুলোধুনো করলেন শোয়েব

  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ২.০২ পিএম
Shoaib Akhter

স্পোর্টস ডেস্ক॥

এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকার কাছে হারের পরে পাকিস্তান দলের খেলা নিয়ে ক্ষুব্ধ দেশটির সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার। তার মতে, এই দল নিয়ে কোনোভাবেই বিশ্বকাপ জেতা যাবে না।

শোয়েব মনে করেন, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের জেতার তাগিদ নেই। এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিন্তা-ভাবনা করার পরামর্শ দিয়েছেন তিনি।

ম্যাচের পরে নিজের ইউটিউব চ্যানেলে খেলার বিশ্লেষণ করতে গিয়ে শোয়েব বলেন, ‘‘প্রতি বার সামনে সহজ প্রতিপক্ষ পড়বে না। কঠিন দলের বিরুদ্ধে জেতার কোনও তাগিদ এই দলের নেই। বাবর রান করতে পারছে না। রিজওয়ান ৪৫ রান করতে ৪৫ বল নিয়েছে।’

এরপর তিনি বলেন, ‘টি-২০ ক্রিকেটে এ রকম ইনিংস খেলার কোনও অধিকার নেই। দলের ওপেনাররাই যদি এমন হয়, তা হলে সেই দল কী ভাবে জিতবে। বিশ্বকাপে ওরা মুখ থুবড়ে পড়বে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভাবতে হবে।’

শুধু বাবর-রিজওয়ান নন, দলের বাকি ব্যাটারদের দেখেও বিরক্ত শোয়েব। কেউ দায়িত্ব নিতে পারেন না বলে মনে করেন তিনি। শোয়েব বলেন, ‘ফখর, খুশদিল, আসিফদের নিয়েও ভাবার সময় এসেছে। অনেক দিন ধরে ওরা খেলছে। তার পরেও দায়িত্ব নিতে পারছে না। এই দল নিয়ে হবে না।’

পাকিস্তানের ক্রিকেটারদের উপর যতটা বিরক্ত, শ্রীলংকার ক্রিকেটারদের ঠিক ততটাই প্রশংসা করেছেন শোয়েব। দেশের কঠিন পরিস্থিতির মধ্যেও যে ভাবে তারা খেলেছে তার জন্য দাসুন শানাকাদের সালাম করেছেন তিনি।

শোয়েব বলেন, ‘শ্রীলংকা খুব ভাল ক্রিকেট খেলেছে। গত ছ’মাসে ওরা কী পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে সেটা সবাই জানে। তার পরেও ওরা সংযুক্ত আরব আমিরাতে গিয়ে নিজেদের সেরাটা দিয়েছে। ভারত, পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জেতা সহজ নয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com