মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

ভারতে পোশাক রপ্তানি বেড়ে দ্বিগুণ

  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ২.৩৮ পিএম

নিজস্ব প্রতিবেদক:

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকপণ্য রপ্তানিতে ২৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতেও পোশাক রপ্তানি দ্বিগুণ হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দেশভিত্তিক রপ্তানি আয়ের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এই দুই মাসে ভারতে প্রায় ১৯ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা। বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় এটি প্রায় দ্বিগুণ।

২০২১-২২ অর্থবছরের প্রথম দুই মাসে ভারতে ৯ কোটি ৪৬ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছিলেন দেশীয় উদ্যোক্তারা। সেই হিসাবে ভারতে তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে ৯৮ দশমিক ৯২ শতাংশ।

ইপিবির তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বাংলাদেশ ৩৪৪ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ২১ শতাংশ বেশি। একই সময়ে জার্মানিতে রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ৪৪ শতাংশ, স্পেন এবং ফ্রান্সে রপ্তানি বেড়েছে যথাক্রমে ২৪ দশমিক ৫২ ও ৩৭ দশমিক ৭৩ শতাংশ।

এছাড়া যুক্তরাষ্ট্রে পোশাক পণ্যে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৫২ শতাংশ। যুক্তরাজ্য এবং কানাডায় রপ্তানি বেড়েছে যথাক্রমে ৩৫ দশমিক ৬৪ ও ১৮ দশমিক ৫০ শতাংশ।

তবে চীন ও রাশিয়ায় পোশাক রপ্তানি কমেছে। চীন ও রাশিয়ায় যথাক্রমে ১৩ দশমিক ২১ শতাংশ ও ৫৮ দশমিক ২৯ শতাংশ রপ্তানি কমেছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com