বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

বাংলাদেশ অলআউট ১১২ রানে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৮.৫৪ এএম

এফবিডি ডেস্ক॥

ভারত ‘এ’ দলের বিপক্ষে চারদিনের অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচে আগে ব্যাটিং করছে বাংলাদেশ ‘এ’ দল। কক্সবাজারে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি মোহাম্মদ মিথুনের দল। টপ অর্ডার ব্যর্থতার পর মোসাদ্দেক হোসেন সৈকতের হাফ-সেঞ্চুরিতে কোনোরকমে একশো পার হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ১১২ রান তোলে অলআউট হয়েছে তারা।

দীর্ঘদিন ধরে অফফর্মে থাকা মাহমুদুল হাসান জয়ের জন্য সুযোগ ছিল এই ম্যাচ দিয়ে রানে ফেরার। তবে ঘরের মাঠেও ব্যর্থ এই তরুণ ওপেনার। ইনিংস ওপেন করতে নেমে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেছেন জয়। তার ব্যাট থেকে এসেছে ৯ বলে ১ রান। আরেক ওপেনার জাকির হাসান ডাক খেয়েছেন। তিনে নেমে নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ১৯ রান করে। অভিজ্ঞ মুমিনুল হক ৪ রানের বেশি করতে পারেননি। ডাক মেরে সাজঘরে ফিরেছেন অধিনায়ক মিথুনও।

দলীয় ২৬ রান তুলতেই প্রথম সারির ৫ ব্যাটারকে হারিয়ে বাংলাদেশ। এরপর উইকেটে এসে ভারতীয় বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। বাকি ব্যাটারদের ব্যর্থতার মাঝেও সাবলীল ব্যাটিং করছেন তিনি। জাকের আলিকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করছেন এই অলরাউন্ডার।

৫ উইকেটে ৫৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। যেখানে ২৯ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন মোসাদ্দেক। লাঞ্চ বিরতি থেকে ফিরে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন মোসাদ্দেক। ৫৪ বলে তুলে নিয়েছিলেন হাফ-সেঞ্চুরি। তবে সেটা খুব বেশি লম্বা করতে পারেননি। ৬৩ রান করে মোসাদ্দেক সাজঘরে ফেরার পরা আর কেউই প্রতিরোধ গড়তে পারেনি। তাইজুল ইসলামের ১২ এবং নাইম হাসানের ৬ রানের সুবাদে শেষপর্যন্ত ১১২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ভারত ‘এ’ দলের হয়ে ২৩ রানে ৪ উইকেট শিকার করেছেন সৌরভ কুমার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com