মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

নেইমার থাকছেন না ক্যামেরুনের ম্যাচেও

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৮.৫৯ এএম

এফবিডি ডেস্ক॥

কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে খেলতে নেমেই গোড়ালিতে চোট পেয়েছিলেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। এর পর দ্বিতীয় ম্যাচে খেলতেই পারেননি তিনি।

এনডিটিভি জানিয়েছে, কোচ তিতে আশাবাদী ছিলেন নেইমার চোট সারিয়ে মাঠে ফিরবেন, কিন্তু তা সম্ভব হয়নি। এমন কী গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধেও খেলতে পারবেন না নেইমার।

আগামী ২ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। ইতিমধ্যেই প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়া লাতিন আমেরিকার দলের কাছে ক্যামেরুন ম্যাচের সে অর্থে কোনও গুরুত্ব নেই।

সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে নেইমারকে ছাড়াই ১-০ গোলে জেতে ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচের আগে রড্রিগো বলেন, ‘নেইমারের জ্বর হয়েছে। এখন যদিও সব কিছু ঠিক আছে। সুস্থ হয়ে ওঠার পথে রয়েছে সে।’

চোট রয়েছে রাইট ব্যাক ড্যানিলোরও। তিনিও চোট পান সার্বিয়ার বিপক্ষের ম্যাচে। চোট পেয়েছেন অ্যালেক্স স্যান্দ্রো। সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় চোট লাগে তার।

রড্রিগো বলেন, ‘ক্যামেরুনের বিরুদ্ধে নেইমার, দানিলো এবং স্যান্দ্রোর মধ্যে কাউকেই পাওয়া যাবে না।’

সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের জয় হোটেলে বসেই দেখেন নেইমার। সেই ছবি ইনস্টাগ্রামে দিয়েছিলেন তিনি নিজেই।

তখনই দেখা গিয়েছিল তার গোড়ালি ফোলা। শেষ ম্যাচে হেরে গেলেও প্রি-কোয়ার্টারে উঠবে ব্রাজিল। তবে সেটা হলে গ্রুপের দ্বিতীয় হয়ে যেতে পারে তারা। সেটা চাইবেন না রড্রিগোরা।

নেইমারের জ্বরের কথা আগেই জানিয়েছিলেন তার সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র। তিনি বলেছিলেন, ‘নেইমারের জ্বর হয়েছে। সে হোটেলেই আছেন। আমরা প্রার্থনা করছি যাতে সে দ্রুত সুস্থ হয়ে ওঠে।’

জানা গিয়েছে, জ্বরের পাশাপাশি মাথা যন্ত্রণাও রয়েছে ব্রাজিলের ফুটবলারের। চিকিৎসককে সে কথা জানিয়েছেন তিনি। নেইমার কবে সুস্থ হতে পারবেন সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু বলতে পারছেন না চিকিৎসকেরা।

সার্বিয়ার বিরুদ্ধে খেলা চলাকালীন ডান পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় খেলার ৮০ মিনিটের মাথায় তাকে তুলে নিয়েছিলেন ব্রাজিলের কোচ তিতে।

পরে জানা গিয়েছিল, নেইমারের চোট গুরুতর। প্রায় সারাদিন দলের ফিজিয়োথেরাপিস্টদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

 

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com