শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

স্টাইলক্রাফটের ব্যবসা টিকিয়ে রাখা দায়!

  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৭.৩৬ এএম

এফবিডি ডেস্ক॥

 

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্টাইলক্রাফটের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন।

 

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির আগের অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে উল্লেখযোগ্য হারে (৬০%) বিক্রি কমেছে। এছাড়া শেয়ারপ্রতি ঋণাত্মক পরিচালন নগদ প্রবাহ হয়েছে এবং ব্যাংক ঋণ বেড়েছে।

 

এই পরিস্থিতি কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখা নিয়ে খুবই শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

 

এদিকে স্টাইলক্রাফট কর্তৃপক্ষ ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি কর্মীদের মধ্যে ডব্লিউপিপিএফ ফান্ড বিতরন করেনি বলে জানিয়েছে নিরীক্ষক। এছাড়া কোম্পানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক হিসাব মান লঙ্ঘন করে কস্ট প্রাইসে মজুদ পণ্য দেখিয়েছে বলে জানিয়েছে নিরীক্ষক।

 

উল্লেখ্য, ১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া স্টাইলক্রাফটের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৩ কোটি ৮৯ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬১.১৯ শতাংশ। কোম্পানিটির শনিবার (০৩ ডিসেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ১০৫.৫০ টাকায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com