বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

বাংলাদেশ টসে জিতে বোলিংয়ে

  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৭.৫৮ এএম

এফবিডি ডেস্ক॥

৭ বছর পর বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে ভারত। ২ টেস্ট ও ৩ ওয়ানডে সিরিজের পর্দা উঠছে আজ। মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল।

ইতোমধ্যে ম্যাচটিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের চোটে এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন।

সঙ্গে চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারছেন না তাসকিন আহমেদও। একাদশে ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। ইয়াসির আলি রাব্বিকেও রাখা হয়নি একাদশে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দিপক চাহার, কুলদিপ সেন, মোহাম্মদ সিরাজ।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com