মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ৫১ শতাংশ পোশাক রফতানি বেড়েছে

  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৮.০৪ এএম

এফবিডি ডেস্ক॥

জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ৭.৫৫ বিলিয়ন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। এ সময়ে বাংলাদেশ থেকে তাদের পোশাক আমদানি বেড়েছে ৫০.৯৮ শতাংশ।

রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মো. মহিউদ্দিন রুবেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে পোশাক আমদানির সর্বশেষ (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২২) পরিসংখ্যান প্রকাশ করেছে। এটি মার্কিন অফিশিয়াল সোর্স ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) তথ্য।

অটেক্সার তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ৭.৫৫ বিলিয়ন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। এ সময়ে বাংলাদেশ থেকে তাদের পোশাক আমদানি বেড়েছে ৫০.৯৮ শতাংশ। উল্লিখিত সময়ে বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ৩৪.৬১ শতাংশ বেড়েছে। ৮.৫৪ শতাংশ শেয়ার নিয়ে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পোশাক আমদানির ৩য় বৃহত্তম উৎস হিসাবে অবস্থান ধরে রেখেছে।

চীন ২২.৪৮ শতাংশ শেয়ার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সর্ব বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশ। এরপরে ১৮.৫১ শতাংশ শেয়ার নিয়ে ভিয়েতনামের অবস্থান।

চলতি বছরের প্রথম ১০ মাসে চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি ২৮.৯৪ শতাংশ বেড়েছে এবং ১৭.৭২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সময়ে ভিয়েতনাম থেকে আমদানি ১৪.৫৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে; এতে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ৩৪.৬৯ শতাংশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য শীর্ষ পোশাক সরবরাহকারীদের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। উচ্চ প্রবৃদ্ধিসহ অন্যান্য শীর্ষ দেশগুলো হলো ইন্দোনেশিয়া ৫৪.৬৬ শতাংশ, ভারত ৫৩.৩৯ শতাংশ, কম্বোডিয়া ৪৬.৫৮ শতাংশ, পাকিস্তান ৪০.১১ শতাংশ এবং দক্ষিণ কোরিয়া ৩৯.৬১ শতাংশ।

 

 

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com