বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

র‌্যাশফোর্ড টাইব্রেকারে কিক নিতে প্রস্তুত

  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৮.০৯ এএম

এফবিডি ডেস্ক॥

ইংল্যান্ডের জন্য আবারও টাইব্রেকারে কিক নিতে প্রস্তুত মার্কাস র‌্যাশফোর্ড। ইংল্যান্ডের আগের ম্যাচের নায়কও এই র‌্যাশফোর্ড।

গত বছর ইউরো কাপ ফাইনালে টাইব্রেকারে ইটালির কাছে হার মানতে হয় ইংল্যান্ডের। সেই টাইব্রেকারে দুটি শট মিস করেছিলেন র‌্যাশফোর্ড এবং বুকায়ো সাকা। ফলে হারতে হয়েছিল ইংল্যান্ডকে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, রবিবার (৪ ডিসেম্বর) সেনেগালের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে যদি আবার একই পরিস্থিতি দাঁড়ায়, তা হলে কোচ গ্যারেথ সাউথগেট ফের ডেকে নেবেন এই দুই ফুটবলারকেই।

ইংল্যান্ডের প্রচার মাধ্যমে র‌্যাশফোর্ড বলেছেন, ‘টাইব্রেকে শট নেওয়াটা একটা বড় ব্যাপার। আশাকরি, আরও একটা পেনাল্টি নেওয়ার সুযোগ পাব। সে দিকেই তাকিয়ে আছি।’

বিশ্বকাপের ইতিহাস বলছে, টাইব্রেকারে ইংল্যান্ডের রেকর্ড মোটেই ভাল নয়। তাই পুরো বছর ধরেই নাকি পেনাল্টি শুট আউটের মহড়া চালিয়েছেন ইংল্যান্ডের ফুটবলাররা। যাতে কাতারে এ রকম পরিস্থিতির মুখে পড়লে সামাল দেওয়া যায়। ইংল্যান্ড দলের অন্যতম সদস্য জন স্টোনস সাংবাদিকদের জানিয়েছেন, তারা জানেন না, কে কখন শট মারবেন। কারণ ওই সময় কে মাঠে থাকবেন, তার উপরে সব নির্ভর করবে।

স্টোনস আরও বলেন, ‘চার বছর আগে আমরা আমাদের প্রথম শুট আউটে জিতেছিলাম। যেটা দল হিসেবে আমাদের কাছে একটা বড় পদক্ষেপ ছিল। যদিও ইউরোয় আমাদের প্রত্যাশা মতো ব্যাপারটা ঘটেনি।’

পেনাল্টি নেওয়া নিয়ে তারা যে, অনুশীলনে জোর দিচ্ছেন, সেটাও পরিষ্কার করেছেন ইংল্যান্ডের এই ডিফেন্ডার।

স্টোনস বলেছেন, ‘আমরা পেনাল্টি নেওয়া নিখুঁত করার জন্য অনেক পরিশ্রম করছি। খুঁটিনাটি ব্যাপারের উপরে জোর দিয়েছি। অতীত রেকর্ড দেখছি। ইউরোয় কী হয়েছিল, তাও দেখা হচ্ছে। আবার ব্যক্তিগতভাবে কারও উপরে যদি বিশেষ নজর দিতে হয়, তাও দেওয়া হচ্ছে।’

খাতা-কলমে অবশ্যই সেনেগালের চেয়ে এই লড়াইয়ে এগিয়ে ইংল্যান্ড। কিন্তু এই বিশ্বকাপে যেভাবে তথাকথিত ছোট দলগুলো চমকে দিচ্ছে, তাতে সব কিছুই সম্ভব। সেনেগালও সেই আশাতেই নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সাদিয়ো মানে ছাড়াও সেনেগালের এই দলটা যথেষ্ট শক্তিশালী। যেটা মানেন ইংল্যান্ডের ম্যানেজার সাউথগেটও।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘র‌্যাঙ্কিংয়ে আমরা হয়তো উপরে, কিন্তু ওরাও খুব বিপজ্জনক দল।’

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com