শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে ‎“গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

কে কবে কার বিরুদ্ধে খেলবে কোয়ার্টার ফাইনালে

  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৯.৩৮ এএম

এফবিডি ডেস্ক॥

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ৮ দল চূড়ান্ত হয়ে গেছে। নকআউট পর্বে প্রথম ম্যাচ জিতে শেষ আটে জায়গা করেনিয়েছে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, মরক্কো ও পর্তুগাল।

কোয়ার্টার ফাইনালে কে, কার বিরুদ্ধে, কবে খেলবেন?

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও ব্রাজিল। নকআউট পর্বে জাপানকে হারিয়েছে ক্রোয়েশিয়া। অন্যদিকে, ব্রাজিল হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনাল খেলবে ক্রোয়েশিয়া ও ব্রাজিল। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। নকআউট পর্বে আর্জেন্টিনা হারিয়েছে অস্ট্রেলিয়াকে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে হারিয়েছে নেদারল্যান্ডস। আগামী শুক্রবার খেলবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মরক্কো ও পর্তুগাল। নকআউট পর্বে স্পেনকে টাইব্রেকারে হারিয়েছে মরক্কো। অন্যদিকে, পর্তুগাল হারিয়েছে সুইজ়ারল্যান্ডকে। আগামী শনিবার (১০ ডিসেম্বর) মরক্কোর বিপক্ষে খেলকে পর্তুগাল। কাতারের আল থুমামা স্টেডিয়ামে খেলবে এ দুই দল। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এই ম্যাচ।

ইংল্যান্ড ও ফ্রান্স মুখোমুখি হবে চতুর্থ কোয়ার্টার ফাইনালে। নকআউট পর্বে  ইংল্যান্ড হারিয়েছে সেনেগালকে। অন্যদিকে, পোল্যান্ডকে হারিয়েছে ফ্রান্স। আগামী শনিবার (১০ ডিসেম্বর) ইংল্যান্ড কেলবে ফ্রান্সের বিপক্ষে। কাতারের আল বায়েত স্টেডিয়ামে খেলবে এ দুই দল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে হাই ভোল্টেজ এই ম্যাচটি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com