মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

১৮৮ রানে বাংলাদেশের হার

  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৮.১৫ এএম

এফবিডি ডেস্ক॥

চতুর্থ দিন খানিকক্ষণ লড়লেও পঞ্চম দিনের শুরুতে ৩২৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। আর এতে ম্যাচটি ১৮৮ রানে হেরেছে টাইগাররা। ছয় উইকেটে ২৭২ রান নিয়ে শেষ দিন শুরু করেছিল বাংলাদেশ। সাকিব আল হাসান ৪০ রানে, আর মেহেদী হাসান মিরাজ ৯ রানে উইকেটে ছিলেন।

পঞ্চম দিন অবশ্য একদমই সুবিধা করতে পারেননি মিরাজ। ৪৮ বলে ১৩ রান করে মোহাম্মদ সিরাজের বলে ফিরে গেছেন তিনি। তারপর তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকেন সাকিব। হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর আরও আগ্রাসী হয় তার ব্যাট। কিন্তু ব্যক্তিগত ৮৪ রানের সময় কুলদিপ যাদবকে সুইপ করতে গিয়ে বোল্ড হন বাংলাদেশের অধিনায়ক। ১০৮ বলে খেলা এই ইনিংসে ছিল ছয়টি চার ও ছয়টি ছক্কার মার। দলীয় ৩২০ রানে ফিরে যান সাকিব।

বাকি দুই উইকেট পড়া ছিল কেবলই সময়ের ব্যাপার। ব্যতিক্রমী কিছু করেও দেখাতে পারেননি এবাদত হোসেন ও তাইজুল ইসলামরা। এবাদতের উইকেট নেন কুলদিপ, আর তাইজুলকে বোল্ড করেন অক্ষর প্যাটেল।

ভারতের বোলারদের মধ্যে ৭৭ রান খরচায় অক্ষর চারটি ও ৭৩ রান খরচায় তিনটি উইকেট নেন কুলদিপ। একটি করে উইকেট নেন সিরাজ, উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। চতুর্থ ইনিংসে বাংলাদেশকে ৫১৩ রানের বিশাল লক্ষ্য দেয় তারা। তৃতীয় দিন বিকেলে এবং চতুর্থ দিনে লড়াই করে বাংলাদেশ। জাকির হাসানের অভিষিক্ত সেঞ্চুরিতে চার নম্বর দিন পার করে তারা।

প্রথম ইনিংসে ভারত করে ৪০৪ রান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৫০ রানে অল আউট হয় বাংলাদেশ। এরপর বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে আবারও ব্যাটিং করে ভারত। শুভমান গিল ও চেতেশ্বর পুজারার সেঞ্চুরিতে ২৫৮ রানে ইনিংস ঘোষণা করে তারা।

 

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com