বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

বিনামূল্যে ২৭ লাখ কৃষক পাবেন সার-বীজ

  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৮.৪৪ এএম

এফবিডি ডেস্ক॥

সরকার আসন্ন বোরো মৌসুমে ২৭ লাখ কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই মৌসুমে ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে মোট ১৭০ কোটি টাকার প্রণোদনা দেওয়া হবে। মঙ্গলবার এক বিজ্ঞপিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির জন্য প্রায় ৮২ কোটি টাকার প্রণোদনার আওতায় বিনামূল্যে ১৫ লাখ কৃষকের প্রত্যেককে ২ কেজি করে বীজধান দেওয়া হচ্ছে।

উচ্চফলনশীল জাতের উৎপাদন বৃদ্ধির জন্য ১২ লাখ কৃষককে সার ও বীজ দেওয়া হচ্ছে, এতে ব্যয় হবে প্রায় ৭৩ কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রণোদনার আওতায় একজন কৃষক তার এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।

এছাড়া ধান লাগানো ও কাটার জন্য ১৫ কোটি টাকার প্রণোদনাও দেওয়া হবে। এজন্য ৬১টি জেলায় ১১০টি ব্লক বা প্রদর্শনী তৈরি করা হবে। প্রতিটি প্রদর্শনী হবে ৫০ একর জমিতে, খরচ হবে ১৩ লাখ ৭০ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে ইতোমধ্যে এসব প্রণোদনার ৫০ শতাংশ বিতরণ করা হয়েছে। বাকি কাজগুলোও চলমান রয়েছে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com