বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী

আ’লীগের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণঃ যাত্রা শুরু দ্বাদশ সংসদের

  • আপডেট সময় বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪, ১.১৬ পিএম

ডেস্ক রিপোর্ট॥

শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত আওয়ামী লীগের এমপিরা। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। অন্যান্য কার্যক্রম শেষে শপথ পাঠ করেন সদস্যরা।

পরে তাদের শপথের কাগজে স্বাক্ষর করতে বলা হয়। পরবর্তী কার্যক্রম হিসেবে সংসদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। শপথের পর নবাগত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন।

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হয়। সে অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এমপিদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করবেন।

বেলা ১১টায় শপথ নেবেন স্বতন্ত্র হিসেবে বিজয়ী সংসদ সদস্যরা। দুপুর ১২টার দিকে নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা।

এর আগে সংসদ ভবনে হাজির হয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, স্মার্ট, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই আমাদের লক্ষ্য।

নীলফামারী-২ (সদর) আসনের এমপি আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যে ইশতেহার ঘোষণা করেছে, তা বাস্তবায়নে আমরা কাজ করবো। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাবো, এটাই আমাদের লক্ষ্য।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com