বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ইংল্যান্ডের ‘বাজবলের’ জবাব ভারতের ‘কোহলিবল’!

  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ২.০৬ পিএম
ছবি: সংগ্রহীত

স্পোর্টস ডেস্ক॥

গত কয়েক বছরে ইংল্যান্ডের ‘বাজবল’ টেস্ট ক্রিকেটে এনে নতুন বিপ্লব। লাল বলেও সাদা বলের মতো মারকুটে ব্যাটিং এবং আক্রমণাত্মক অধিনায়কত্ব বিপক্ষ দলকে বেশ বিপাকেই ফেলেছে। যদিও সাম্প্রতিক সময়ে খুব একটা সাফল্য পায়নি ইংলিশ ক্রিকেট দল। এর মাঝেই ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছে ইংল্যান্ড। সিরিজ শুরুর আগেই শুরু হয়েছে কথার লড়াই। সাবেন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার বলছেন, ইংল্যান্ডের বাজবলের জবাবে ভারতের অস্ত্র বিরাট কোহলি।

ইংল্যান্ডের বিপক্ষে ২৮ টেস্টে কোহলির রান ১৯৯১, গড় ৪২.৩৬। ঘরে কিংবা ইংল্যান্ডের মাটিতে, সবখানেই ব্যাট হাতে সফল কোহলি। এবারের সিরিজেও রুট-স্টোকসের বিপক্ষে ভারতের প্রধান অস্ত্র হবে কোহলির ব্যাটিং, এমনটাই মানছেন গাভাস্কার, ‘কোহলির লক্ষ্য হবে হাফ সেঞ্চুরিকে বেশি সেঞ্চুরিতে রূপান্তর করা। ইংল্যান্ডের বাজবলের জবাব হবে কোহলিবল! গত কয়েক বছরে ইংল্যান্ড এই বাজবলের আবিস্কার করেছে। এখানে ব্যাটাররা অতিরিক্ত আক্রমণাত্মক হয়। পরিস্থিতি যাই হোক তারা এভাবেই ব্যাটিং করে। তবের ভারতের মাটিতে তারা এটা করতে পারবে কিনা সেটাই দেখার বিষয়।’

গাভাস্কারের সাথে একমত আরেক সাবেক ভারতীয় পেসার জহির খান। তিনিও মানছেন, ভারতের মাটিতে বাজবল স্টাইলের ক্রিকেট খুব সহজে খেলতে পারবেন না ইংল্যান্ড, ‘বাজবল দিয়ে ইংল্যান্ড প্রতিপক্ষের উপর চড়াও হয়। কিন্তু ভারতের স্পিনার ও বুমরাহদের বিপক্ষে বাজবল খেলা মোটেও সহজ হবে না। দুই দলই মাঠে তাদের আধিপত্য বিস্তার করে খেলতে চাইবে। শেষ পর্যন্ত কোন দল প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করতে পারে সেটাই দেখার বিষয়।’

আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com