বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন

ফ্রি ফায়ার কেড়ে নিল ২ স্কুল ছাত্রের প্রাণ

  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৪.৪৭ পিএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

জামালপুরে মেলান্দহে রেললাইনে বসে মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন।

সোমবার দুপুর দেড়টার দিকে দুমুঠ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি রাজু আহমেদ।

তিনি জানান, দুপুরে উপজেলার দুমুঠ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় রেললাইনে বসে মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলছিলেন ওই দুই স্কুলছাত্র। এ সময় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার কারণে তারা ট্রেন আসার শব্দ শুনতে পারেনি। মরদেহ দুইটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com